বাংলাদেশে সেন্সর পেলো রণবীরের অ্যানিমেল, বৃহস্পতিবার মুক্তি
প্রবাস নিউজ ডেস্কঃ
বলিউড সিনেমা 'অ্যানিমেল' বাংলাদেশে আনকাট সেন্সর পেয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে বাংলাদেশের সিনেমা হলে চলবে সিনেমাটি। রণবীর কাপুর অভিনীত সিনেমাটি পরিচালনা করেছেন সন্দীপ রেড্ডি।
গত ১ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে সিনেমাটি, মুক্তির পাঁচ দিন পর বাংলাদেশে সেন্সর পেলো।
আমদানিকারক প্রতিষ্ঠান কিবরিয়া ফিল্মসের কর্ণধার গোলাম কিবরিয়া লিপু দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করে বলেন, 'সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে। আজ সিনেমাটি সেন্সর পেয়েছে, আগামী বৃহস্পতিবার থেকে বাংলাদেশেও চলবে।'
অ্যাকশন, বাবা-ছেলের আবেগ-ভালোবাসায় সাজানো 'অ্যানিমেল' বক্স অফিসে ঝড় তুলেছে। প্রায় ২০০ কোটি রুপি বাজেটের সিনেমা এটি। এখন পর্যন্ত বিশ্বজুড়ে ৪২৫ কোটি রুপি আয় করেছে।
এতে আরও অভিনয় করেছেন- রাশ্মিকা মান্দানা, অনিল কাপুর, ববি দেওল, শক্তি কাপুর, প্রেম চোপড়া, সৌরভ সচদেব প্রমুখ।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








