ঢাকা, ২০২৬-০৭-৩১ | ১৫ শ্রাবণ,  ১৪৩৩

‘সিআইডি’র ফ্রেডি মারা গেছেন

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ২২:১৭, ৬ ডিসেম্বর ২০২৩  

ভারতের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘সিআইডি’ অভিনেতা দীনেশ ফাডনিশ মারা গেছেন। মুম্বাইয়ের তুঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৪ ডিসেম্বর) রাতে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৫৭ বছর।

মঙ্গলবার মুম্বাইয়ে দৌলত নগর শ্মশানে দীনেশ ফাডনিশের শেষকৃত্য হবে। ছবি: সংগৃহীত

সুরাইয়া নাজনীন

ভারতীয় টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় শো ‘সিআইডি’র ‘ইন্সপেক্টর ফ্রেডি’ চরিত্রে অভিনয় করেছেন দীনেশ। তার মৃত্যুতে ভারতের ছোট পর্দার শিল্পীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

‘সিআইডি’ অভিনয়শিল্পী দয়ানন্দ শেঠির বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আজ মঙ্গলবার মুম্বাইয়ে দৌলত নগর শ্মশানে তার শেষকৃত্য হবে।
দীনেশ ফাডনিশের মরদেহ তার মুম্বাইয়ের বাসায় নেয়া হয়েছে। তাকে শেষবারের মতো দেখতে দয়ানন্দ শেঠিসহ ‘সিআইডি’ ধারাবাহিকের বেশির ভাগ শিল্পীই বাসায় হাজির হয়েছেন। 
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে আগে জানা গিয়েছিল, হার্ট অ্যাটাক করায় মুম্বাইয়ের তুঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছিল দীনেশকে। ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন তিনি।
উল্লেখ্য, ১৯৯৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় শো ‘সিআইডি’-তে ফ্রেডির চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছেন দীনেশ। তবে ‘সিআইডি’-ছাড়াও দীনেশকে আমির খানের ‘সরফারোশ’ এবং ‘সুপার ৩০’-এ হৃতিকের সঙ্গে অভিনয় করতে দেখা গেছে।

সর্বশেষ
জনপ্রিয়