ঢাকা, ২০২৬-০৭-৩১ | ১৬ শ্রাবণ,  ১৪৩৩

২৫ বছর পর জুটি বাঁধছেন সালমান-করণ জোহর

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ১৯:৫৬, ২৪ নভেম্বর ২০২৩  

বলিউডের অন্যতম আইকনিক চলচ্চিত্র ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর পর আর একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি বলিউডের দুই মেগাস্টার সালমান খান ও নির্মাতা করণ জোহরের। গত ২৫ বছরে দুই তারকা নিজেদের নিয়ে গেছেন ভারতীয় সিনেমার সবচেয়ে উঁচু মর্যাদায়। একজন সর্বাধিক জনপ্রিয় অভিনেতা, অপরজন ভারতের এই মুহূর্তের শীর্ষ প্রভাবশালী নির্মাতা। দুজনের ব্যক্তি সম্পর্কও এককথায় দারুণ! তবু দুজনের একসঙ্গে কোনো কাজ করা হয়ে উঠেনি, যা উভয়ের ভক্তদের দীর্ঘদিনের প্রত্যাশা।

তবে সেই অপেক্ষার পালা অবশেষে শেষ হতে চলেছে। 

 

জুম টিভির সঙ্গে একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে সালমান খান তার আসন্ন সিনেমার বিষয়ে কিছু ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন যে তিনি পরবর্তী সময়ে ‘দ্য বুল’ নামে একটি চলচ্চিত্র করছেন। ধর্ম প্রডাকশনের ব্যানারে এটি প্রযোজনা করবেন করণ জোহর।

সিদ্ধার্থ মালহোত্রা-কিয়ারা আদভানি অভিনীত জাতীয় পুরস্কার বিজয়ী চলচ্চিত্র ‘শেরশাহ’-এর পরিচালক বিষ্ণুবর্ধন সালমানের সিনেমাটি পরিচালনা করবেন।  

 

শোনা যাচ্ছে, এই অ্যাকশন থ্রিলারে আধাসামরিক বাহিনীর অফিসারের ভূমিকায় দেখা যাবে সালমানকে। এটি সম্পর্কে আর বিস্তারিত কিছু জানাননি অভিনেতা।

1

সাক্ষাৎকারে সালমান বলেছেন, “আমি ‘দ্য বুল’ নামে একটি চলচ্চিত্র করছি।

তারপর দাবাং আসবে, কিক আসবে, সুরাজ বরজাতিয়ার সঙ্গেও ফিল্ম আসবে। ৩-৪টি সিনেমা আসছে সামনে।”

 

বর্তমানে নিজের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘টাইগার ৩’-এর সাফল্য উদযাপন করছেন সালমান খান। ইতিমধ্যেই বিশ্বব্যাপী ৪০০ কোটির আয় ছাড়িয়েছে এটি। মণীশ শর্মা পরিচালিত সিনেমাটিতে সালমান খানের সঙ্গে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমি।

সিনেমাটির সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে ‘পাঠান’ শাহরুখের উপস্থিতি। শাহরুখ খান এতে ক্যামিও হিসেবে হাজির থাকবেন। সর্বশেষ প্রতিবেদন অনুসারে, হৃতিক রোশনও থাকছেন ‘টাইগার ৩’-এ।

সর্বশেষ
জনপ্রিয়