গোয়ায় বিশেষ অভ্যর্থনা পেল জয়ার ‘ফেরেশতে’
প্রবাস নিউজ ডেস্কঃ
বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানের অভিনীত এবং ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম পরিচালিত ‘ফেরেশতে’ সিনেমাটি গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে।
চলচ্চিত্রটির প্রথম বিশ্বব্যাপী প্রদর্শনী উপলক্ষে লাল গালিচায় জয়া আহসান, মুর্তজা আতাশ জমজম এবং জয়ার সহঅভিনেতা সুমন ফারুক উপস্থিত ছিলেন।

এ সিনেমার চিত্রনাট্য যৌথভাবে রচনা করেছেন মুর্তজা অতাশ জমজম ও মুমিত আল রশিদ। সিনেমায় বাংলাদেশের সমাজ-সংস্কৃতি ও রীতিনীতির সৌন্দর্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে।
এ সিনেমার অভিনয়শিল্পীরা হলেন, রিকিতা নন্দিনী শিমু, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শাহীন মৃধা, ফ্রান্সের জন পল সারমাদিয়াস এবং শিশুশিল্পী সাথী।

ফেরেশতে সিনেমাটি ২০২৪ সালের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হবে। পরে ঈদুল ফিতরে সিনেমাটি জনসাধারণকে দেখানোর চেষ্টা করছেন নির্মাতারা।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








