নাগরিক নাট্য সম্প্রদায় আয়োজনে ‘স্মৃতিতে স্মরণে আলী যাকের’
প্রবাস নিউজ ডেস্কঃ
একুশে পদকপ্রাপ্ত নাট্যব্যক্তিত্ব আলী যাকেরকে স্মরণ করা হবে স্মৃতিকথা, গান-কবিতায়। এ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে আলী যাকেরের নাট্যদল ‘নাগরিক নাট্য সম্প্রদায়’। আগামী শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় নাটক সরণির মহিলা সমিতি মিলনায়তনে ‘স্মৃতিতে স্মরণে আলী যাকের’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
নাগরিক নাট্য সম্প্রদায়ের সভাপতি আসাদুজ্জামান নূর জানান, স্মারক বক্তৃতা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে তারা আলী যাকেরকে স্মরণ করবেন। অনুষ্ঠানে স্মারক বক্তৃতা দেবেন কলকাতার থিয়েটারের অভিনেতা লেখক বিভাস চক্রবর্তী। এছাড়া নাগরিকের শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন।
ক্যানসারে আক্রান্ত হয়ে ২০২০ সালের ২৭ নভেম্বর মারা যান অভিনেতা আলী যাকের। তার জন্ম হয়েছিল ১৯৪৪ সালের ৬ নভেম্বর। মঞ্চ, টেলিভিশনের দাপুটে এই অভিনেতা একাত্তরের একজন শব্দসৈনিক।
১৯৭২ সালে আরণ্যকের ‘কবর’ নাটকে অভিনয় করেন আলী যাকের, শুরু হয় মঞ্চে তার পথচলা। সে নাটক দেখে পরে লেখক জিয়া হায়দার ও অভিনেতা নির্দেশক আতাউর রহমান তাকে নিয়ে যান তাদের দল নাগরিক নাট্য সম্প্রদায়ে। মৃত্যু পর্যন্ত আলী যাকের ওই নাট্যদলের সভাপতি ছিলেন।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








