ঢাকা, ২০২৬-০৭-৩১ | ১৬ শ্রাবণ,  ১৪৩৩

‘গ্লোবাল কে-পপ সং অ্যাওয়ার্ড’ পেলেন জাংকুক

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০৩:০০, ২২ নভেম্বর ২০২৩  

নিজের প্রথম একক গান ‘সেভেন’ দিয়ে অনেক আগেই বাজিমাত করেছিলেন। এবার এ গান দিয়েই বিটিএস তারকা জাংকুক গড়লেন ইতিহাস।

‘গ্লোবাল কে-পপ সং অ্যাওয়ার্ড’ পেলেন জাংকুক।

নেটদুনিয়ায় চলতি বছরের ১৪ জুলাই ‘সেভেন’ গানটি প্রকাশ পাওয়ার পরপরই রেকর্ড গড়ে। দ্য কোরিয়া হেরাল্ডের এক প্রতিবেদন অনুযায়ী, জাংকুক তার প্রথম একক গান ‘সেভেন’ দিয়ে বিলবোর্ডের ‘হট ১০০’ তালিকার শীর্ষে উঠেন।  ‘গ্লোবাল- ২০০’-তেও শীর্ষস্থান দখল করে গানটি।

এবার ‘সেভেন’ গানটি দিয়েই বিটিএসের সর্বকনিষ্ঠ সদস্য জাংকুক পেলেন ‘গ্লোবাল কে-পপ সং অ্যাওয়ার্ড’। গানটিতে কোরিয়ান অভিনেত্রী হান সোহিকে মডেল হিসেবে দেখা যায়।

 

এদিকে অ্যাওয়ার্ড গ্রহণ করে জাংকুক বলেন, ‘আমি কতটা কৃতজ্ঞ তা ভাষায় প্রকাশ করা কঠিন।’

 

তিনি বিটিএস আর্মিদের ধন্যবাদ জানিয়ে বলেন,

 

এটা একটা বিরাট সম্মান। আমি কতটা কৃতজ্ঞ তা ভাষায় প্রকাশ করা কঠিন। আমার দলের সদস্য, গানের আয়োজক এবং শ্রোতাদের ধন্যবাদ। যারা গানটি শুনে আমাকে এই পুরস্কার পেতে সহযোগিতা করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। আপনাদের ছাড়া এটা কখনোই সম্ভব হত না।

 

বিলবোর্ড কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে এ কোরীয় গায়ক বলেন, ‘সেভেন’ গানটি বানানোর সময় প্রতিটি মুহূর্ত উপভোগ করেছেন তিনি।

 

 

যুক্তরাজ্যের অফিসিয়াল চার্টে জাংকুকের ‘সেভেন’ গানটি তৃতীয় স্থান দখল করেছে।

 

যুক্তরাজ্যের অফিসিয়াল চার্টে জাংকুকের ‘সেভেন’ গানটি তৃতীয় স্থান দখল করেছে। এদিকে বিলবোর্ডের খবর অনুযায়ী, নেটদুনিয়ায় প্রকাশের প্রথম সপ্তাহেই ডিজিটাল প্ল্যাটফর্মে ২১ মিলিয়নের বেশি বার গানটি শুনেছেন নেটিজেনরা। প্রথমদিকে দেড় লাখেরও বেশি কপি বিক্রি হয়েছে গানটির। রেডিওতে জাংকুকের ভালোবাসার গান ‘সেভেন’ প্রকাশের প্রথমদিকেই ৬ মিলিয়ন বার প্রচার হয়েছে।

 

এ গানটিতে জাংকুক নিজের ভালোবাসার অনুভূতি প্রকাশ করেছেন সাতদিনের বারের নাম দিয়ে। গানের মাধ্যমে জানিয়েছেন, শুধু সপ্তাহ নয়, প্রতিটি মুহূর্ত তিনি তার ভালোবাসার মানুষটিকে ভালোবাসেন।

 

সমীক্ষা বলছে, কোরীয় শিল্পীদের মধ্যে দ্বিতীয় কোনো শিল্পী হিসেবে তালিকার শীর্ষ স্থানে এসেছেন জাংকুক। শুধু তাই নয়, সম্প্রতি মিউজিক স্ট্রিমিং প্লাটফর্ম স্পটিফাইয়ে এ গানটি দ্রুততম গান হিসেবে ৯০০ মিলিয়ন স্ট্রিম অতিক্রম করেছে। তাদের হিসাবমতে, মাত্র ৯২ দিনে ৯০০ মিলিয়ন ছাড়িয়ে গানের দুনিয়ার ইতিহাসে অনন্য রেকর্ড গড়েছে জাংকুকের ‘সেভেন’ গানটি।

 

একক গান ‘সেভেন’ মূলত পপ তারকা জাংকুকের প্রথম একক অ্যালবাম ‘গোল্ডেন’-এর একটি গান

 

সর্বশেষ
জনপ্রিয়