মিস ইউনিভার্স খেতাব পেলেন নিকারাগুয়ার শেনিস
প্রবাস নিউজ ডেস্কঃ
‘মিস ইউনিভার্স-২০২৩’- এর মুকুট নিকারাগুয়ার শেনিস পালাসিওসের মাথায় মাথায় উঠেছে। আজ (১৯ নভেম্বর) সকালে এল সালভাদরের জোসে অ্যাডলফো পিনেদা এরিনায় জমকালো এ ইভেন্ট অনুষ্ঠিত হয়। ভারতীয় গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে এমনটা জানা গেছে।
এবারের মুকুল বিজয়ী শেনিসের মাথায় মুকুট পরিয়ে দেন গতবারের মিস ইউনিভার্স বিজয়ী যুক্তরাষ্ট্রের আর’বনি গ্যাব্রিয়েল। জানা গেছে, শেনিসই প্রথম নিকারাগুয়ান যিনি মিস ইউনিভার্স জিতেছেন। সাদা-নীলের মিশেলে নকশা করা গাউন পরে এদিন দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি।

এ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়েছেন অস্ট্রেলিয়ার মোরায়া উইলসন ও প্রথম রানার আপ থাইল্যান্ডের অ্যান্টোনিয়া পোরসিল্ড।
‘মিস ইউনিভার্স’-এর এবার ৭২তম আসর অনুষ্ঠিত হলো। এতে ৯০টি দেশ ও অঞ্চলের প্রতিযোগীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন বলে খবরে জানা গেছে।
পাকিস্তান এ বছর প্রথমবারের মতো মিস ইউনিভার্সের আসরে অংশ নেয়। অন্যদিকে ভারত থেকে এতে শ্বেতা শারদা, তিনি সেরা ২০-এ পৌঁছেছিলেন।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








