ঢাকা, ২০২৬-০৮-০১ | ১৬ শ্রাবণ,  ১৪৩৩

এক ঝটকায় আয় কমলো ‘টাইগার ৩’র

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ২১:৫১, ১৬ নভেম্বর ২০২৩  

সবাইকে চমকে দিয়ে বলিউড ভাইজানের ‘টাইগার ৩’ বেশ সাফল্যের দিকেই এগোচ্ছিল। কিন্তু তিনদিন পার হয়ে সিনেমাটির আয় কিছুটা থমকে গেছে।

চতুর্থ দিনের আয়ের উপর নির্ভর করে ভারতে ১৬০ কোটি রুপির গণ্ডি পার করবে এই ছবি। বুধবার (১৫ নভেম্বর) এক ঝটকায় ৫০% কমেছে ছবিটির আয়। এই হারে এগোলে দেশের বক্স অফিসে ৫০০ কোটির ম্যাজিক ফিগার থেকে লক্ষ যোজন দূরে থাকবে বলেই ধারণা করা হচ্ছে।

 

‘টাইগার ৩’ মুক্তির তিন দিনে বিশ্বব্যাপী এর আয় ছাড়িয়েছিল ২০০ কোটি রুপি। ভারতে তিনদিন মিলিয়ে সিনেমাটি আয় করেছে প্রায় ১৫০ কোটি রুপি।

 

 

যশরাজ ফিল্মের ফেসবুক পেজে জানানো হয়েছিল, সালমান-ক্যাটরিনার ছবিটি গত দুইদিনে বিশ্বব্যাপী আয় করেছে ৯৭ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ১২৯ কোটি টাকা।

 


এদিকে বক্স অফিস বিশ্লেষক সচনিল্ক প্রথম দিনের হিসাবে বলেছিল, এটি বক্স অফিসে ৪৪.৫০ কোটি রুপি আয় করেছে। দীপাবলিতে মুক্তি পাওয়া ছবির মধ্যে সব থেকে বেশি আয় করেছে বলেই জানা গেছে।


উল্লেখ্য, ২০১২ সালে মণীশ শর্মা পরিচালিত যশরাজ ফিল্মসের ‘এক থা টাইগার’ মুক্তি পেয়েছিল। এর ঠিক ৫ বছর পর মুক্তি পায় ‘টাইগার জিন্দা হ্যায়’। আর আজ মুক্তি পেয়েছে ‘টাইগার ৩’। যেটির অপেক্ষায় ছিলেন সালমানভক্তরা। সিনেমাটিতে সালমান ও ক্যাটরিনা ছাড়াও আরও অভিনয় করেছেন আশুতোষ রাণা, রেবতী, রণবীর শোরে, বিশাল জেঠওয়া, রিদ্ধি ডোগরাসহ অনেকে।

সর্বশেষ
জনপ্রিয়