যে কারণে ওমান, কুয়েত ও কাতারে নিষিদ্ধ ‘টাইগার ৩’
প্রবাস নিউজ ডেস্কঃ
সিনেমার খলনায়ক ইমরান হাশমি, স্পষ্টতই একটি বৈশ্বিক সন্ত্রাসী সংগঠনের নেতার ভূমিকায় অভিনয় করেছেন।
আগামীকাল মুক্তি পেতে যাচ্ছে সালমান খানের বহুল আলোচিত সিনেমা 'টাইগার ৩'।
অগ্রিম বুকিং শুরুর পর ইতোমধ্যেই কয়েক কোটি রুপি আয় করেছে সিনেমাটি।
তবে ব্যাপক প্রচারণার মধ্যেই ওমান, কুয়েত এবং কাতারে সিনেমাটির মুক্তি নিষিদ্ধ করা হয়েছে। এর কারণ হিসেবে সিনেমায় ইসলামী দেশ ও চরিত্রলোকে নেতিবাচক হিসেবে উপস্থাপন করার কথা বলা হয়েছে।
সিনেমার খলনায়ক ইমরান হাশমি, স্পষ্টতই একটি বৈশ্বিক সন্ত্রাসী সংগঠনের নেতার ভূমিকায় অভিনয় করেছেন। এর মাধ্যমে ইসলামী দেশগুলোকে নেতিবাচক হিসেবে তুলে ধরা হয়েছে বলে অনেকে মনে করছেন। আবার অনেকের অনুমান, তোয়ালে পরে ক্যাটরিনা কাইফের অ্যাকশন দৃশ্যের কারণেও এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়ে থাকতে পারে।
এর আগে অক্ষয় কুমারের 'সম্রাট পৃথ্বীরাজ'ও কুয়েত এবং ওমানে একই ধরনের নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছিল। ২০২২ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্রটিতে 'ইতিহাস বিকৃতি' এবং মুসলিম সম্প্রদায়ের 'অনুভূতিতে আঘাত' করার অভিযোগ ওঠে।
যশরাজ ফিল্মসের 'টাইগার' ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা 'টাইগার থ্রি'। ২০১২ সালে মুক্তি পায় ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা 'টাইগার', ২০১৭ সালে আসে 'টাইগার জিন্দা হ্যায়'। প্রায় ৬ বছরের অপেক্ষা শেষে এই দিওয়ালিতে দর্শকরা আবার হলে দেখতে পাবেন টাইগারকে। 'টাইগার' ও 'জোয়া' চরিত্রে সালমান ও ক্যাটরিনার পাশাপাশি খলনায়ক হিসেবে থাকছেন ইমরান হাশমি।
এবারের সিনেমায় দর্শকদের জন্য থাকছে বিশেষ চমক। সিনেমায় শাহরুখ খানের ক্যামিওর কথা অনেক আগেই নিশ্চিত করা হয়েছিল। তবে সম্প্রতি একটি প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী, সিনেমায় শাহরুখ ছাড়াও দর্শকরা দেখতে পাবেন হৃতিক রোশনকে।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








