ঢাকা, ২০২৬-০৮-০১ | ১৬ শ্রাবণ,  ১৪৩৩

কেন অভিনয়ে ফিরছেন না শাবনূর?

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০৯:১০, ৬ নভেম্বর ২০২৩  

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। দেশ ছেড়ে বর্তমানে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন অস্ট্রেলিয়ায়। সেখানকার নাগরিক তিনি। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর একমাত্র ছেলেকে নিয়ে সময় কাটে তার। এদিকে দীর্ঘ সময় ধরে লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরে রয়েছেন শাবনূর

 

নানা সময়ে শাবনূর আশ্বাস দিয়েছেন তিনি অভিনয়ে ফিরবেন। তবে তা বাস্তবায়িত হয়নি।

এদিকে সবশেষ চলতি বছরের ১৩ আগস্ট সিডনির একটি মাল্টিপ্লেক্সে মাহফুজ আহমেদ ও বুবলী অভিনীত ‘প্রহেলিকা’ সিনেমাটি দেখতে এসে শাবনূর বলেন, ‘আমরা বিনোদন জগতের মানুষ। আমরা যখন ইচ্ছা কাজ করতে পারি। এই যে দীর্ঘ বিরতির পর মাহফুজ আবার অভিনয় শুরু করেছে।’

 

 

এখন প্রশ্ন হচ্ছে ইচ্ছা থাকার পরও কেন অভিনয়ে ফিরছেন না শাবনূর?

সম্প্রতি এ প্রসঙ্গে শাবনূর বলেন, ‘অবশ্যই সিনেমায় ফিরতে চাই। এমনকি ফেরার চেষ্টাও চলছে। তবে সিনেমায় ফিরতে হলে আমাকে ফিট হতে হবে, ওজন কমাতে হবে। আর একবার ওজন বেড়ে গেলে হঠাৎ করে তা কমানো সম্ভব নয়। এর জন্য সময় প্রয়োজন। তবে চলতি বছরই ফেরার ইচ্ছা আছে।’

 

এ অভিনেত্রী আরও জানান, শুধু অভিনয় নয়, নির্মাণেও আগ্রহী তিনি। পরিচালনার ইচ্ছা আমার অনেক দিনের। তাই একটু গুছিয়ে নিয়ে কাজে নামতে চাই।

 

শাবনূরের পুরো নাম কাজী শারমিন নাহিদ নূপুর। এ অভিনেত্রীর চলচ্চিত্রে অভিষেক ঘটে ‘চাঁদনী রাতে’ (১৯৯৩) চলচ্চিত্র দিয়ে। চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হলেও পরে সালমান শাহর সাথে জুটি বেঁধে তিনি সফলতা লাভ করেন। সালমান শাহর সাথে তার অভিনীত ‘স্বপ্নের ঠিকানা’ (১৯৯৫) বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ ব্যবসা সফল চলচ্চিত্র।

 

শাবনূরের উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে: তোমাকে চাই (১৯৯৪), স্বপ্নের ঠিকানা (১৯৯৫), বিয়ের ফুল (১৯৯৮), নারীর মন (১৯৯৯), শ্বশুরবাড়ী জিন্দাবাদ (২০০১), ভালবাসা কারে কয় (২০০২), সুন্দরী বধূ (২০০২), মোল্লা বাড়ির বউ (২০০৫), দুই নয়নের আলো (২০০৬), নিরন্তর (২০০৬) প্রভৃতি।

 

সর্বশেষ
জনপ্রিয়