জাতীয় পুরস্কার প্রাপ্তি সত্যিই ভালোলাগার ব্যাপার: চঞ্চল
প্রবাস নিউজ ডেস্কঃ
দর্শকপ্রিয় অভিনতো চঞ্চল চৌধুরী ‘হাওয়া’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২’ লাভ করেছেন। তার অভিনীত এ সিনেমাটি নির্মাণ করেছেন মেজবাউর রহমান সুমন। মুক্তির পরে সিনেমাটি দেশে-বিদেশে চলচ্চিত্রবোদ্ধা ও সাধারণ সিনেমাপ্রেমীদের কাছে প্রশংসা লাভ করে।
আরও পড়ুন: প্রত্যেকটি পুরস্কার ভালো কাজের প্রাপ্তি: জয়া আহসান
‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২’ প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে অভিনেতা চঞ্চল চৌধুরী জাগো নিউজকে বলেন, ‘ভালো কাজের জন্য পুরস্কার- এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। একটি কাজ করলে কেউ স্বীকৃতি দেবে আবার কেউ দেবে না। তারপরেও কাজ করে যেতে হবে। এর আগেও দুবার এ পুরস্কার পেয়েছি। তারপরেও বলবো জাতীয় পুরস্কারপ্রাপ্তি সত্যিই ভালোলাগার ব্যাপার। আনন্দের কথা।’
বহুমুখী প্রতিভার অধিকারী অভিনেতা চঞ্চল চৌধুরী গান ও ছবি আঁকায়ও বেশ পারদর্শী। অভিনয়ের পাশাপাশি তিনি গান গেয়ে বেশ শ্রোতাপ্রিয়তা লাভ করেছেন। তিনি টেলিভিশন ও চলচ্চিত্র দুই মাধ্যমেই অভিনয় করে সমান গ্রহণযোগ্যতা লাভ করেছেন।
আরও পড়ুন: সেরা অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী জয়া-শিমু
চঞ্চলের অভিনয় জীবন শুরু চারুকলার ছাত্র থাকাকালীন আরণ্যক নাট্যদলের সাথে যুক্ত হওয়ার মধ্য দিয়ে। পরে অসংখ্য নাটক ও টিভি সিরিজে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন তিনি।
চঞ্চল চৌধুরীর অভিনীত প্রথম চলচ্চিত্র ‘রূপকথার গল্প’। এছাড়া তিনি ‘মনপুরা’, ‘টেলিভিশন’, ‘আয়নাবাজি’ ও ‘দেবী’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছন। সুনিপুণ অভিনয়ের জন্য চঞ্চল চৌধুরী শুধু বাংলাদেশে নয়, ওপার বাংলায়ও ভীষণ জনপ্রিয়তা অর্জন করেছেন।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








