যে কারণে সৃজিতের সঙ্গে লন্ডনে উড়াল দিলেন চঞ্চল
প্রবাস নিউজ ডেস্কঃ
দর্শকনন্দিত অভিনেতা চঞ্চল চৌধুরী। নিজের অভিনয় দক্ষতায় দুই বাংলার দর্শকদেরই মন ছুঁয়ে গেছেন এই অভিনেতা। চলতি বছর ‘হাওয়া’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২’ অর্জন করেছেন তিনি। এর মধ্যে লন্ডনে শুরু হয়েছে লন্ডন-ইন্ডিয়ান চলচ্চিত্র উৎসব। এতে অংশ নিতে রওয়ানা দিয়েছেন ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জি ও অভিনেতা চঞ্চল চৌধুরী।
আজ (১ নভেম্বর) একই ফ্লাইটে সেখানে যাচ্ছেন। চঞ্চল সৃজিতের পরিচালনায় অভিনয় করেছেন ‘পদাতিক’ চলচ্চিত্রে। সিনেমাটি এই উৎসবে দেখানো হবে।
বিষয়টি নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, এটা ‘পদাতিক’র জন্য অনেক বড় একটা সফর। লন্ডনে সিনেমাটির তিনটি প্রদর্শনী হবে। শেষ দিন সিনেমাটি লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে। সবার সঙ্গে বসে আমি ও পরিচালক সৃজিত সিনেমাটি দেখব আশা করছি।
জানা যায়, গত ২৫ অক্টোবর উৎসবটি শুরু হয়েছে, যা চলবে ৪ নভেম্বর পর্যন্ত। ‘পদাতিক’ সিনেমায় মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








