সব বয়সীরাই দেখতে পারবে ‘টাইগার ৩’, তবে...
প্রবাস নিউজ ডেস্কঃ
কোনো ধরনের বিতর্ক বা কর্তন ছাড়াই সেন্সর ছাড়পত্র পেল সালমান খানের অসন্ন সিনেমা ‘টাইগার ৩’। মণীশ শর্মা পরিচালিত এ সিনেমায় সালমানের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনাকে।
হিন্দুস্তান টাইমস বাংলা বলেছে, ভারতীয় সেন্সর বোর্ডের পক্ষ থেকে ইউ/এ সার্টিফিকেট পেয়েছে ‘টাইগার ৩’। অর্থাৎ সব বয়সীরাই হলে গিয়ে ২ ঘণ্টা ৩৩ মিনিট দৈর্ঘ্যের এ সিনেমা দেখতে পারবে। তবে ১২ বছর বা তার কম বয়সীদের ক্ষেত্রে বাবা-মা বা কোনো অভিভাবক সঙ্গে থাকতে হবে।
৫ নভেম্বর থেকে এ সিনেমার অ্যাডভান্স বুকিং শুরু হবে বলে ভারতীয় সংবাদমাধ্যমে খবর এসেছে।

চলতি মাসের শুরুর দিকেই সহ-অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে ট্যাগ করে ইনস্টাগ্রামে ‘টাইগার ৩’ এর নতুন পোস্টারের সাথে মুক্তির দিনক্ষণ জানিয়েছিলেন সালমান।
‘টাইগার ৩’ তে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খানও। নির্মাতা মনীশ শর্মা বলেন, বছরের শুরুতে শাহরুখের ‘পাঠান’ সিনেমায় ক্যামিও চরিত্র করেন সালমান। তেমনি ভাইজানের এই সিনেমতেও ‘জবরদস্ত’ রূপে হাজির হবেন শাহরুখ।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








