ঢাকা, ২০২৬-০৮-০১ | ১৬ শ্রাবণ,  ১৪৩৩

আন্তর্জাতিক সংগীত সম্মেলনে যাচ্ছেন চিরকুটের সুমি

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ১৯:২৫, ২৩ অক্টোবর ২০২৩  

নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড শহরের ইউনিভার্সিটি অব অ্যাগডারের আমন্ত্রণে আন্তর্জাতিক সংগীত বিষয়ক সম্মেলনে যাচ্ছেন চিরকুট ব্যান্ডের গীতিকার, সুরকার, সংগীতশিল্পী, কমিউনিকেশন স্পেশালিস্ট ও উদ্যোক্তা শারমিন সুলতানা সুমি।

আন্তর্জাতিক সংগীত সম্মেলনে যাচ্ছেন চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমি। 

 

বিষয়টি নিশ্চিত করে চিরকুট ব্যান্ডের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করা হয়েছে।

নরওয়ের ক্রিস্টিয়ান স্যান্ড শহরের বিখ্যাত ইউনিভার্সিটি অফ অ্যাডগারের প্রফেসর ড্যানিয়েল নরগেডের আমন্ত্রণে এ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন সুমি। জানা যায়, তিনি ছাড়াও এ সম্মেলনে যোগ দিতে উপস্থিত হবেন বিশ্বের নানা প্রান্তের সংগীত বিশেষজ্ঞরা।

 

১০ দিনব্যাপী এ আয়োজনে তিনটি সেশনে সুমি প্রেজেন্টেশন দেবেন, বক্তব্য রাখবেন এবং বিশ্ববিদ্যালয়টির ছাত্র-ছাত্রীদের সঙ্গে মতবিনিময় করবেন। সঙ্গীত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের পাশাপাশি একজন নারী হিসেবে তার সঙ্গীতযাত্রার অভিজ্ঞতা নিয়েও কথা বলবেন সুমি।

 

এ বিষয়ে সুমি বলেন, ‘বাংলা গানের সঙ্গে নিজেদের ব্যান্ড নিয়ে গত ২১ বছর ধরে দেশ ও গত ১১ বছর ধরে আন্তর্জাতিক পরিমন্ডলে নিয়মিত  কাজ করছি। আর এতো সময় অতিবাহিত হবার পরে অন্যান্য দেশের মানুষ এখন বাংলাদেশের গানের বিস্তৃত কথা, আমাদের কাছে এতো ডিটেইলে শুনতে চায় বা আমার জানানোর সৌভাগ্য হচ্ছে এটি এক ধরনের বড় সুযোগ এবং পরিবর্তন বলে আমার মনে হয়। পৃথিবী আমাদের ভাবনার চেয়ে অনেক বড় এবং সেখানে আমাদের সকলের জায়গা থেকে বিস্তৃত কাজের সুযোগ রয়েছে। সেই সুযোগের সদ্ব্যবহারে নিজের দেশের হয়ে বিশ্বমঞ্চে কথা বলাটা শান্তির, সম্মানের, গর্বের।’

‘প্রথমত শিল্পী এবং দ্বিতীয়ত: নারীশিল্পী হিসেবে দীর্ঘদিন মিউজিক ইন্ডাস্ট্রিতে পথচলার অভিজ্ঞতাটাও অনেককে অনুপ্রাণিত করবে হয়তো। সে বিষয়ে কথা বলবো। কথা হবে বাংলাদেশের মিউজিক, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব ইস্যুতে একজন শিল্পীর দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের ‘নদীরক্স প্রজেক্ট’ নিয়ে,  এ যাত্রার আদ্যেপান্ত নিয়ে।’

জানা গেছে, এ আয়োজনে ৩ নভেম্বর সাইন্টিফিক কনফারেন্সের ‘স্ট্র্যাটেজি অ্যান্ড সাস্টেইনেবিলিটি ইন মিউজিক বিজনেস’ শীর্ষক সেশানে বক্তব্য রাখার পাশাপাশি কিছু প্রস্তাবনা উত্থাপন করবেন সুমি। ৭-৮ নভেম্বর ‘রোল অফ উইমেন ইন মিউজিক ইন্ডাস্ট্রি’ সেশনে নারী হিসেবে বাংলাদেশের সংগীতাঙ্গনে কাজের অভিজ্ঞতা বিনিময় করবেন। সর্বশেষ ৯-১০ নভেম্বর ‘মিউজিক অ্যান্ড ক্লাইমেট কেয়ার’ শীর্ষক সেশন অনুষ্ঠিত হবে ছাত্রছাত্রীদের উপস্থিতিতে।

এছাড়া ইউনিভার্সিটি অ সাউথ ইস্ট নরওয়েতে ড. সুলভাই কোরামের আমন্ত্রণে নরডিক কালচারাল পয়েন্টের সদস্যদের সঙ্গে ‘নদীরক্স’ ও ‘ক্লাইমেট কেয়ার’ নিয়ে সচেতনতার জায়গা থেকে আরও একটি সেশনে কথা বলবেন সুমি।

সব ঠিক থাকলে ৩০ অক্টেবর থেকে শুরু হওয়া এ যাত্রায় ডেনমার্ক হয়ে নরওয়ের কনফারেন্স শেষে জলবায়ু ইস্যুতে ফিনল্যান্ডে কয়েকটি মিটিংয়ে অংশগ্রহণ করবেন সুমি। ১৬ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে সুম

সর্বশেষ
জনপ্রিয়