সেলিব্রিটি ক্রিকেট লিগের ফাইনাল মঙ্গলবার
প্রবাস নিউজ ডেস্ক:
এক অপ্রীতিকর ঘটনায় স্থগিত হওয়া সেলিব্রিটি ক্রিকেট লিগ আবারও শুরু হতে যাচ্ছে। সোমবার (১৬ অক্টোবর) সকালে এমনটাই জানিয়েছে আয়োজক কমিটি জেনারেশন নেক্সট।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায়, আট দলের ক্যাপ্টেনদের সঙ্গে আলোচনা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। সেলিব্রিটি ক্রিকেট লিগের খেলা অনুষ্ঠিত হবে মঙ্গলবার (১৭ অক্টোবর)। যেখান থেকে গ্রুপ পর্বের খেলা বন্ধ হয়েছিল ঠিক সেখান থেকেই শুরু হবে এই খেলা। আগামীকাল রাতেই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

আয়োজক কমিটির সদস্য অর্নিল রাব্বী জানায়, যেখান থেকে গ্রুপ পর্বের খেলা বন্ধ হয়েছিল সেখান থেকেই শুরু হবে। আপনারা এরই মধ্যে জেনেছেন খেলার ভেতর যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে আয়োজক জিনেক্সট আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।
গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হয় সেলিব্রিটি ক্রিকেট লিগ ২০২৩। ১৮ জন করে মোট আটটি দলে ভাগ হয়ে বিনোদন অঙ্গনের তারকা ও কলাকুশলীরা এতে অংশ নেন।
এসব দলের নেতৃত্বে আছেন গিয়াস উদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপংকর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী। গত ২৯ সেপ্টেম্বর একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে সেলিব্রিটি ক্রিকেট লিগ সাময়িক স্থগিত ঘোষণা করা হয়।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








