শাহরুখের ‘জওয়ান’ ভারতে কত আয় করেছে?
প্রবাস নিউজ ডেস্কঃ
মাত্র ৪ দিন পরেই শাহরুখের ‘জওয়ান’ সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তির ১ মাস পূর্ণ হবে। কিন্তু এখনো বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে কিং খান অভিনীত ও অ্যাটলি পরিচালিত এ সিনেমা।
ভারতের বাজারে এরই মধ্যে ৬০০ কোটির রুপি ব্যবসার ঘর অতিক্রম করেছেন ‘জওয়ান’। আর বিশ্বে সিনেমাটি ১১০০ কোটির ঘরে অবস্থান করছে। সিনেমাটি চতুর্থ সপ্তাহে পৌঁছেও বিপুল ব্যবসা অব্যাহত রয়েছে।
৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে শাহরুখ খান, নয়নতারা, বিজয় সেতুপতি অভিনীত অ্যাকশন ড্রামা ঘরানার সিনেমা ‘জওয়ান’। প্রথম শো থেকেই অত্যন্ত ভালো সাড়া পেয়েছে এ সিনেমা। হিন্দি সিনেমার আলোকে এ সিনেমা সবচেয়ে বেশি আয় করেছে। প্রথম দিনে বিশ্বজুড়ে ১২৯.০৬ কোটি রুপি আয় শুরু হয় ‘জওয়ান’ সিনেমার যাত্রা। তারপর থেকে সেই ঝড় যেন আর থামছে না।
২৬ দিনের মাথায়, ২ অক্টোবর, গান্ধী জয়ন্তী অর্থাৎ জাতীয় ছুটির দিন ‘জওয়ান’ ভারতেই ৬.০৮ কোটি রুপি আয় করেছে। অর্থাৎ ভারতের মাটিতে এখন এ সিনেমার মোট আয়ের পরিমাণ ৬১১.৬২ কোটি রুপি। এছাড়া ২ অক্টোবর, সব মিলিয়ে এ সিনেমার মোট আসন সংরক্ষণের পরিমাণ ছিল ৩৪ শতাংশ।
অন্যদিকে বিশ্বের বাজারেও এ সিনেমা দুর্দান্ত ব্যবসা করছে। সব মিলিয়ে এরই মধ্যে তো ‘জওয়ান’ ১০০০ কোটি পার করে ফেলেছে।
২৬তম দিনে এ সিনেমার আয় পৌঁছেছে মোট ১০৮২.৫২ কোটি রুপি। শিগগির ১১০০ কোটির গণ্ডি পেরিয়ে যাবে ‘জওয়ান’ তা এখন অনুমান করা যাচ্ছে।
‘জওয়ান’ বিশ্বজুড়ে ৭ সেপ্টেম্বর হিন্দি, তামিল ও তেলুগু এ তিন ভাষায় মুক্তি পায়। অ্যাকশনে ভরপুর এ সিনেমায় অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি। ক্যামিও চরিত্রে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। ‘জওয়ান’ মূলত বাবা ও ছেলের গল্প। এ দুই চরিত্রেই দেখা গেছে শাহরুখকে।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- বিশাল সুসংবাদ দিলেন শাকিব খান!
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!
- ক্যানসারের সঙ্গে লড়েও কাজে অবিচল কিরণ খের
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক








