যুক্তরাষ্ট্র থেকে আসবে এক কার্গো এলএনজি, ব্যয় কত?
প্রবাস নিউজ ডেস্কঃ
দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ৬৬৪ কোটি ৪০ লাখ টাকা।
মঙ্গলবার (১১ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই এলএনজি আমদানির প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮-অনুসরণে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে ১ কার্গো (২৫-২৬ মার্চ ২০২৫ সময়ের জন্য ১২তম) তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ক্রয়ের প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকার।
এই প্রস্তাবে যুক্তরাষ্ট্রের মেসার্স এক্সেলেরেট এনার্জি থেকে এক কার্গো এলএনজি আমদানিতে ব্যয় ধরা হয়েছে ৬৬৪ কোটি ৪০ লাখ ৪৭ হাজার ৪১০ টাকা (ভ্যাট ও ট্যাক্সসহ)। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১৪.৩০ মার্কিন ডলার।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক প্রস্তাবের প্রেক্ষিতে এ অনুমোদন দেয়া হয়েছে।
আরও পড়ুন
দেশের খবর বিভাগের সর্বাধিক পঠিত
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন
সর্বশেষ
জনপ্রিয়








