ভারত ও মিয়ানমার থেকে এলো ৩০ হাজার ৫০০ টন চাল
প্রবাস নিউজ ডেস্কঃ
ভারত ও মিয়ানমার থেকে ৩০ হাজার ৫০০ মেট্রিক টন চাল বাংলাদেশে এসে পৌঁছেছে। এ চাল আমদানি করেছে খাদ্য অধিদফতর।
মিয়ানমার থেকে ২৩ হাজার মেট্রিক টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে জাহাজ এমভি পিটিভি অ্যারোমা
শুক্রবার (৩১ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, জি টু জি ভিত্তিতে মিয়ানমার থেকে ২৩ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি পিটিভি অ্যারোমা জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
এছাড়া উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা ৭ হাজার ৫০০ মেট্রিক টন চাল নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে জাহাজ এমভি আলফা।
উভয় দেশ থেকেই খাদ্য অধিদফতর চাল আমদানি করেছে জানিয়ে ইমদাদ ইসলাম বলেন, দ্রুতই জাহাজ থেকে চাল খালাস শুরু হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এছাড়াও উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা ৮ হাজার ৫০০ এবং ১০ হাজার মেট্রিক টন চাল নিয়ে আরও দুটি জাহাজ আগামীকাল শনিবার (১ ফেব্রুয়ারি) ও আগামী রোববার (২ ফেব্রুয়ারি) মোংলা বন্দরে পৌঁছাবে।
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন








