সোমবার সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
প্রবাস নিউজ ডেস্কঃ
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনে যোগ দিতে ২০ জানুয়ারি (সোমবার) দিবাগত রাত ১টায় ৪ দিনের সফরে সুইজারল্যান্ড যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
সফরকালে তিনি বিভিন্ন সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করবেন। তাদের মধ্যে রয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস, ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাব, বেলজিয়ামের রাজা ফিলিপ ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা।
রোববার (১৯ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
তিনি বলেন, চারদিনের সফরকালে প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও শাসক শেখ মাকতুম বিন রশিদ আল মাকতুমের মেয়ে ও দুবাই কালচারাল অ্যান্ড আর্ট অথরিটির সভাপতি শেখ লতিফা বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতূম, ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন ল্যাগার্ড, মেটা (ফেসবুক) গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট নিক ক্লেগ, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মহাপরিচালক রবার্তো কার্ভালহো দ্য আজেভিদো ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সেক্রেটারির মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠক করবেন।
প্রেস ব্রিফিংয়ে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহকারী প্রেস সেক্রেটারি সুচিস্মিতা তিথি ও নাঈম আলী।
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন








