রিজার্ভ ছাড়ালো ২০ বিলিয়ন ডলার
প্রবাস নিউজ ডেস্কঃ
প্রায় দেড় মাস ধরে ২০ বিলিয়নের নিচে অবস্থান করছিল রিজার্ভ। বর্তমানে ডলারের দাম বাড়ায় বেশি বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এতে বাড়ছে রিজার্ভ। বর্তমানে দেশের বিদেশি মুদ্রার মজুত বা রিজার্ভ বেড়ে আবারও ২০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।
সোমবার কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশে বিদেশি মুদ্রার গ্রস রিজার্ভ ২৪ দশমিক ৯৮ বিলিয়ন ডলার বা ২ হাজার ৪৯৮ কোটি ৫৮ লাখ ৩০ হাজার ডলার। তবে ব্যয়যোগ্য রিজার্ভ এখনো ১৫ বিলিয়নের ঘরে রয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দেশে মোট রিজার্ভ ছিল ২৪ দশমিক ৯৫ বিলিয়ন ডলার। আইএমএফের পরামর্শে বিপিএম-৬ হিসাবে তা ছিল ১৯ দশমিক ৯৫ বিলিয়ন ডলার।
মূলত রেমিট্যান্সের ওপর ভর করে রিজার্ভ বেড়েছে। চলতি মাস ডিসেম্বরের ২১ দিনে ২ বিলিয়নের বেশি রেমিট্যান্স এসেছে। যা গত বছরের ডিসেম্বরের পুরো মাসের চেয়ে বেশি। ২০২৩ সালের ডিসেম্বর মাসে রেমিট্যান্স এসেছিল ১৯৯ কোটি ডলার।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রাখায় বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল ছিল। বিশেষ করে ডলারের দাম ১২০ টাকায় ছিল। যদিও গত দুই দিনে ফের বেড়েছে। অন্যদিকে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ রাখে। বিপরীতে রেমিট্যান্স প্রবাহও বাড়তে থাকে। যা রিজার্ভ বাড়ায় সহায়ক ভূমিকা পালন করে।
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন








