শ্রমিক অসন্তোষে পোশাক শিল্পে ক্ষতি ৪০০ মিলিয়ন ডলার: বিজিএমইএ
প্রবাস নিউজ ডেস্কঃ
শ্রমিক অসন্তোষের কারণে গত সেপ্টেম্বর ও অক্টোবরে দেশের পোশাক খাতের উৎপাদন ক্ষতি হয়েছে প্রায় ৪০ কোটি ডলার।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বলেন, 'পোশাক শিল্পে এখন স্বাভাবিক অবস্থা ফিরে আসায় বিদেশি ক্রেতা ও ব্র্যান্ডগুলোর কাছ থেকে কার্যাদেশ ফিরতে শুরু করেছে।'
আজ বুধবার রাজধানীর বিজিএমইএ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তার ভাষ্য, 'আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি কাজের শৃঙ্খলা বজায় রাখা পোশাক শিল্পের জন্য এখন বড় চ্যালেঞ্জ। কেননা, কারখানাগুলো বর্তমানে চালু আছে।'
শ্রমিক অসন্তোষের কারণে অনেকে ক্ষতিগ্রস্ত হওয়ায় শিল্প কারখানায় তিন মাসের জন্য গ্যাস-বিদ্যুতের মতো জরুরি সেবা বিচ্ছিন্ন না করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
তিনি ব্যাংক সুদের হার এক অঙ্কে নামিয়ে আনার আহ্বানও জানিয়েছেন।
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন








