বিশ্বব্যাংক-আইএমএফের বৈঠকে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন
প্রবাস নিউজ ডেস্কঃ
বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ২০২৪ সালের বার্ষিক সভায় যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।
২১ থেকে ২৬ অক্টোবরের মধ্যে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।
ডেপুটি গভর্নর হাবিবুর রহমানকে সঙ্গে নিয়ে আগামী ১৯ অক্টোবর ঢাকা ত্যাগ করবেন আহসান এইচ মনসুর।
জানা গেছে, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এবং অর্থসচিব ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব বৈশ্বিক ঋণদাতাদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন।
বৈঠক শেষে ব্যক্তিগত কারণে ২৭ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন এবং ৩ নভেম্বর ঢাকায় ফিরতে পারেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।
তার অনুপস্থিতিতে ডেপুটি গভর্নররা দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন
দেশের খবর বিভাগের সর্বাধিক পঠিত
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- প্রবাসী আয়ে রেকর্ড, ৩০০ কোটি ডলারের হাতছানি
সর্বশেষ
জনপ্রিয়








