চলতি সপ্তাহে ব্যাংক থেকে ৩ লাখ টাকার বেশি তোলা যাবে না
প্রবাস নিউজ ডেস্কঃ
দেশের চলমান পরিস্থিতিতে ব্যাংক থেকে গ্রাহকদের নগদ ৩ লাখ টাকার বেশি উত্তোলনের অনুমতি না দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। গত সপ্তাহে যেটার সর্বোচ্চ সীমা ছিল ২ লাখ, আর ৮ আগস্টে ছিল এক লাখ টাকা।
নতুন এ সিদ্ধান্তটি চলতি সপ্তাহের জন্য প্রযোজ্য। তবে যেকোনো পরিমাণ নগদ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন গ্রাহকরা।
কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানান, নিরাপত্তার স্বার্থে চলতি সপ্তাহে ব্যাংক থেকে তিন লাখ টাকার বেশি নগদ উত্তোলন করা যাবে না। সিদ্ধান্তটি শুধু চলতি সপ্তাহের জন্য প্রযোজ্য হবে। পাশাপাশি সন্দেহজনক লেনদেন বন্ধ রাখারও নির্দেশনা দেওয়া হয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি)।
তবে নগদ টাকা দুই লাখের বেশি উত্তোলন করতে না পারলেও যেকোনো পরিমাণ নগদ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন গ্রাহক।
গত জুলাই থেকে চলমান বৈষম্যবিরোধী আন্দোলনে সরকার পতনের পর দেশজুড়ে এক ধরনের অস্থিরতা তৈরি হয়। শেখ হাসিনা সরকারের পতনের পর নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায়। বিশেষ করে সদ্য বিদায়ী সরকারের ব্যবসায়ী ও রাজনৈতিক পরিবার থেকে নগদ টাকা উত্তোলন বেশি হচ্ছে মর্মে অভিযোগ আসে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের কাছে।
এসব উত্তোলকৃত অর্থ যেন কোনোভাবেই অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সেজন্য নগদ টাকা উত্তোলনের সীমা বেধে দেওয়া হয় বলে জানায় কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা।
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন








