বাংলাদেশ সফরে ইচ্ছুক সাংবাদিকদের দ্রুত ভিসা দেওয়ার নির্দেশনা
প্রবাস নিউজ ডেস্কঃ
বিদেশের সব মিশনকে বাংলাদেশ সফরে ইচ্ছুক সাংবাদিকদের দ্রুত ভিসা দিতে বলেছে অন্তর্বর্তীকালীন সরকার।
শনিবার সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য জানান।
শফিকুল আলম লিখেছেন, শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথোপকথনের সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূস ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে এসে এখান থেকে তাদের রিপোর্ট করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।শফিকুল আলম বলেন, সেকেন্ডারি সোর্স বা কখনো কখনো অতিরঞ্জিত লেখার চেয়ে নিজেরা পরিস্থিতি দেখে রিপোর্ট করা ভালো।
তিনি আরও বলেন, সাংবাদিকদের জন্য সব ধরনের ভিসার আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য তিনি ব্যক্তিগতভাবে নয়াদিল্লি ও হংকংয়ে বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের কথা বলেছেন।

সাংবাদিক শফিকুল আলম লিখেছেন, আমরা একটি মুক্ত সমাজ গড়ে তুলতে চাই যেখানে সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না। বাংলাদেশ ও অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম নিয়ে যে কেউ রিপোর্ট করতে চাইলে তাকে বাংলাদেশে স্বাগত।
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন








